- - -

দেশের বরেণ্য ভাস্কর, মুক্তিযুদ্ধের ভাস্কর্যের অন্যতম স্রষ্টা ও চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক

Print News

দেশের বরেণ্য ভাস্কর, মুক্তিযুদ্ধের ভাস্কর্যের অন্যতম স্রষ্টা ও চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক

দেশের বরেণ্য ভাস্কর, মুক্তিযুদ্ধের ভাস্কর্যের অন্যতম স্রষ্টা ও চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক অধিকাংশ ভাস্কর্যই তাঁর হাতে করা। হামিদুজ্জামান খান গতকাল ২০ জুলাই (রবিবার) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি………… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর এবং তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa