- - -

ঢাকার নবাবগঞ্জে হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে দুইজন মিলে ধর্ষণ আটক ১

Print News

ঢাকার নবাবগঞ্জে হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে দুইজন মিলে ধর্ষণ আটক ১

কিশোরীর পরিবার ও পুলিশ সূত্র জানায়, কিশোরীর বাবা দিনমজুরের কাজ করেন। পরিবারের প্রয়োজনে মাকেও থাকতে হতো বাড়ির বাহিরে। গত ৭/৮ মাস আগে লম্পট আলী আকবর ও আলমগীর মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ঝাপটে ধরে। চিৎকার করলে মেরে ফেলার ভয় দেখায়। পরে তারা দুজন মিলে কিশোরীকে ধর্ষণ করে। এবিষয়ে কাউকে বললে মেরে ফেলা হবে বলে তাকে ভয় দেখায়। এভাবে তারা সংঘবদ্ধভাবে কিশোরীটিকে কয়েকবার ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী ৬ মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে। কিশোরীর অসহায় পরিবার বুঝতে পেরে লোক লজ্জার ভয়ে গর্ভপাত করায়। এ খবর এলাকায় জানা জানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ধর্ষক আলী আকবর (৬২) ও আলমগীর হোসেন (৪০) কে আটক করে পুলিশে খবর দেয়া হয়। চতুর আলমগীর হোসেন ঘরের পিছনের জানালা ভেঙে পালিয়ে যায়। পুলিশে এসে আলী আকবরকে ধরে থানায় নিয়ে যায়।
আটককৃত আলী আকবর নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের পানালিয়া গ্রামের মৃত সামাদ বেপারীর ছেলে। পলাতক আলমগীর হোসেন একই গ্রামের আলী আকমতের ছেলে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa