- - -

আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

Print News

আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আশাশুনিতে যুবদল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। শুক্রবার(১৮ জুলাই) বিকালে আশাশুনি উপজেলা যুবদল এ বিক্ষোভ মিছিল ও পথসভা করে।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড় চত্বরে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর যুবদলের সদস্য সচিব মাসুদ রানা সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে ও যুগ্মা আহ্বায়ক শফিউল আলম সুজনের পরিচালনায় পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্নু আহ্বায়ক আব্দুর রহিম ছোট,সরদার রুহুল আমিন,এস এম আখতারুজ্জামান আক্তার,সেকেন্দার আলী বাদশা,উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদের,উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল,সাংগঠনিক সম্পাদক হোসেন আলী সানা,ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসাদ,শরিফুল ইসলাম শরিফ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa