- - -

কমিউনিটি প্যারামেডিক সেবায় এগিয়ে যাচ্ছেন মো. সুমন মিয়া

Print News

কমিউনিটি প্যারামেডিক সেবায় এগিয়ে যাচ্ছেন মো. সুমন মিয়া

 

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার লম্বাবাক গ্রামের সন্তান মো. সুমন মিয়া স্বাস্থ্যসেবার এক নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কমিউনিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

তিনি কমিউনিটি প্যারামেডিক কোর্স সম্পন্ন করে স্বাস্থ্যসেবা খাতে একজন দক্ষ পেশাজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর বিএনএমসি নিবন্ধন নং: ১৩৬৬ তার পেশাগত দক্ষতা ও অঙ্গীকারের প্রতিফলন।

বর্তমানে তিনি ” যারীন মেডিকেল হল, জামালগঞ্জ হাসপাতাল গেইট, সুনামগঞ্জ-এ কর্মরত থেকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার অবদান স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা প্রদানে অনন্য ভূমিকা রাখছে।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের
সভাপতি জনাব আবু হানিফ বলেন, “মো. সুমন মিয়া তার নিষ্ঠা, শ্রম ও মানবিক মনোভাব দিয়ে প্রমাণ করেছেন যে, কমিউনিটি প্যারামেডিকরা দেশের স্বাস্থ্যখাতে এক গুরুত্বপূর্ণ অংশীদার। তার মত দক্ষ ও প্রতিশ্রুতিশীল প্যারামেডিকরা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তার এ মহতী প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং ভবিষ্যতেও তার আরও সাফল্য কামনা করছি।”

বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন মো. সুমন মিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছে এবং তার এই মানবিক উদ্যোগে পাশে রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa