- - -

পশ্চিমবঙ্গের দিঘা যাওয়ার পথে লরি এবং গাড়ির ধাক্কায় ৪ জন নিহত 

Print News

পশ্চিমবঙ্গের দিঘা যাওয়ার পথে লরি এবং গাড়ির ধাক্কায় ৪ জন নিহত

 

ভারতের পশ্চিমবঙ্গের দিঘা যাওয়ার পথে অঘটন। লরি ও স্করপিওর মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল ৪ জনের। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের বেলদার ৬০ নম্বর জাতীয় সড়কের রানি সরাই। মৃতরা প্রত‍্যেকে এই স্করপিও গাড়িতে ছিলেন বলেই জানা গেছে। শনিবার (১২ জুলাই ) সকাল ৬ টায় আসানসোল থেকে খড়গপুর থেকে দিঘা যাচ্ছিল ওই গাড়িটি। ছিলেন মোট ৪জন আরোহী। বেলদার ৬০ নম্বর জাতীয় সড়কের রানি সরাইয়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। উল্টো দিকের লেনে ঢুকে পড়েন গাড়িটি। সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি লরি। কিছু বুঝে ওঠার আগে গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে লরিটির। ধাক্কার অভিঘাতে একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ভিতরে থাকা ৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। গ‍্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহ উদ্ধার করা হয়। দেহগুলি খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ লরি ও স্করপিওটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে লরি চালকের খোঁজ পাওয়া যায়নি। তদন্ত চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn