- - -

বডোদরার সেতুর রিপোর্ট দেখে ৪ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করলেন মুখ‍্যমন্ত্রী, মৃত বেড়ে ১৬

Print News

বডোদরার সেতুর রিপোর্ট দেখে ৪ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করলেন মুখ‍্যমন্ত্রী, মৃত বেড়ে ১৬

 

ভারতের গুজরাটের বডোদরায় সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে। এখনও কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বডোদরার এসপি রোহন আনন্দ। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। এই সংক্রান্ত রিপোর্ট দেখার পর বৃহস্পতিবার (১০ জুলাই ) সরকারি ৪ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছেন গুজরাটের মুখ‍্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। সেই সঙ্গে রাজ‍্যের অন‍্য সেতুগুলি পরিদর্শনের নির্দেশ ও দিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়ানো যায়। বডোদরায় মহিসাগর নদীর উপর গম্ভীরা সেতুটির একাংশ আচমকা ভেঙে পড়ে বুধবার (৯ জুলাই ) সকালে। সেতুর উপরে থাকা একাধিক গাড়ি নদীতে পড়ে যায়। ওই সেতু গুজরাটের আনন্দ এবং বডোদরা জেলাকে সংযুক্ত করত। ফলে পরিবহনের দিক থেকে সেতুটির গুরুত্ব ছিল। অনেকগাড়ি প্রতিদিন নদী পেরোতে ওই সেতু ব‍্যবহার করত। এখনও পর্যন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসপি বলেন, ১৬টি দেহ নদী থেকে তোলা হয়েছে। ৩ থেকে ৪ জন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn