- - -

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

Print News

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের
নেতৃত্বে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

 

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রিয়াজুল শেখ (৩২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান, গ্রেফতারকৃত মোঃ রিয়াজুল শেখ (৩২) নড়াগাতী থানাধীন মাউলি(উত্তর পাড়া) গ্রামের মোঃ মোশারেফ শেখ মশার ছেলে। (মগ্লবার ৮ জুলাই) নড়াগাতী থনাধীন ৪ নং মাউলি ইউনিয়নের অন্তর্গত ধৃত আসামীর বসত বাড়ি হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান ও এএসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রিয়াজুল শেখ (৩২)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa