
পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. কামরুল হাসান খানকে সভাপতি করা হয়েছে। মহাসচিব হয়েছেন ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু। এই কমিটি আগামী ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
গত ২৫ আগস্ট শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেশাজীবী পরিষদ এ তথ্য জানিয়েছে। এতে স্বাক্ষর করেছেন পেশাজীবী সমন্বয় পরিষদের দপ্তর সম্পাদক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটির সভাপতি হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খান ও মহাসচিব হিসেবে ঘোষণা করা হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ভাইস প্রেসিডেন্ট (এস অ্যান্ড ডব্লিউ) ও সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলুকে। নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল।
![]()









