- - -

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত উম্মে হাবিবা উদ্ধার: পুলিশের দায়িত্বহীনতায় ক্ষুব্ধ পরিবার

Print News

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত উম্মে হাবিবা উদ্ধার: পুলিশের দায়িত্বহীনতায় ক্ষুব্ধ পরিবার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামনাথপুর এলাকা থেকে অপহরণের শিকার উম্মে হাবিবা আক্তারকে অবশেষে উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার অভিযানের পর থানায় পুলিশের আচরণে চরম হতাশ ও ক্ষুব্ধ ভিকটিমের পরিবার।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ভিকটিমের পরিবারের প্রতি অমানবিক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। তিনি ভিকটিমের বাবাকে বলেন, “আপনার মেয়েকে বাড়ি নিয়ে যান, আমরা থানায় রাখবো না। মেডিকেল পরীক্ষা হবে কিনা, বা এর দায়িত্ব কে নেবে, সেটি আপনাদের ব্যাপার।” এমন দায়িত্বহীন বক্তব্যে পরিবার বিস্মিত ও শঙ্কিত হয়ে পড়ে।

ভিকটিমের পিতা হেলাল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার মেয়ে ১৬ দিন ধরে ছেলেপক্ষের বাড়িতে আটক ছিল। পুলিশ উদ্ধার করার পরও তারা আমাদের ন্যায্য আইনি প্রক্রিয়া, বিশেষ করে মেডিকেল পরীক্ষা ও মামলার অগ্রগতি নিয়ে কোনো দায়িত্ব নিচ্ছে না। এসআই নজরুল ইসলাম আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং দায় এড়ানোর চেষ্টা করছেন।”

অপহরণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশের তৎপরতায় ভিকটিম উদ্ধার হলেও, পুলিশের এমন দায়িত্বহীনতা ও অসহযোগিতার কারণে ভিকটিমের পরিবার আইনি প্রক্রিয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে। এলাকাবাসীও পুলিশের এমন ব্যবহারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং অভিযুক্ত কর্মকর্তার শাস্তি দাবি করেছেন।

উল্লেখ্য, ভিকটিম উম্মে হাবিবার মেডিকেল পরীক্ষা ও দোষীদের শাস্তির দাবিতে পরিবার দ্রুত পদক্ষেপের জন্য ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa