- - -

আটপাড়ায় শিশুদের জন্য নির্মিত হচ্ছে আধুনিক পার্ক, শিশুদের মনে আনন্দ

Print News

আটপাড়ায় শিশুদের জন্য নির্মিত হচ্ছে আধুনিক পার্ক, শিশুদের মনে আনন্দ

 

নেত্রকোনার আটপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হচ্ছে শিশুদের জন্য আধুনিক পার্ক।
নতুন পার্ক নির্মাণের ফলে আনন্দিত শিশুরা, খুঁশি স্থানীয়রা তারা বলছে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে তাঁদের।

সরজমিনে দেখা যায়, পার্কটির নির্মাণকাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, তবুও ইতোমধ্যে পার্কটিতে আসতে শুরু করেছে বিনোদন প্রেমীরা শিশুদের জন্য বিনোদন অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এ পার্ক । প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুরা দল বেঁধে আসছে এখানে, ছুটছে দোলনা ও স্লাইডের দিকে, তাদের পদচারণায় পার্কজুড়ে তৈরি হচ্ছে কোলাহল, আর অভিভাবকদের মুখেও ফুটে উঠছে প্রশান্তির হাসি।

অনন্ত নামের এক শিশু জানায় এখানে আসতে পেরে খু্ঁশি সে, তাঁর বাবার সাথে এসেছে সে,উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় এই শিশু পার্কে থাকছে- দোলনা, স্লাইড, সবুজ বেষ্টনী, হাঁটার পথ, শিশুদের জন্য নিরাপদ খেলার জায়গা। শুধু শিশুদের জন্যই নয়, এলাকাবাসীর ভাষ্য, এই পার্ক হয়ে উঠবে পুরো উপজেলার একটি প্রাণের কেন্দ্রস্থল।

আরো জানা গেছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে তার আগেই পার্ক ঘিরে যে আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা প্রমাণ করে ছোট একটি উদ্যোগও বদলে দিতে পারে একটি এলাকার মানুষের ভাবনার জগৎ।

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, আমাদের পার্কের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। এই পার্কটি শিশুদের মানসিক স্বাস্থ্য, মেধা বিকাশ ও বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa