
কুয়াইশ খাল, কৃষ্ণখালী খাল ও ব্রাহ্মণ সাঁই খাল খনন সংস্কার বাস্তবায়ন পরিষদের সভা আগামী ২৫ আগস্ট সকাল ১১টায় বাহির সিগন্যাল রশিদ বিল্ডিং (২য় তলায়) অনুষ্ঠিত হবে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠিকে আমলে নেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বহু আবেদন নিবেদন করেও অনন্যা আবাসিক এলাকা তিন খালের মুখ বন্ধ করেছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কিছুদিন আগে বন্যায় প্লাবিত হয়ে উত্তর চান্দগাঁও, কুয়াইশ, বুড়িশ্চর, শিকারপুর এবং উত্তর মোহরা এলাকায় মারাত্মক ক্ষতি সাধন হয়েছে। বাহিল সিগন্যাল এলাকার মিল-ফ্যাক্টরীর দূষিত কালো পানি অনন্যা সংলগ্ন হলিয়া বিল এবং ব্রাহ্মণবিলে জমা হয়ে রয়েছে। বর্তমানেও উক্ত দুটি বিলে বহু পানি জমা রয়েছে। এক পশলা বৃষ্টি হলেই এলাকায় আবার জলাবদ্ধতার সৃষ্টি হবে। এই বিষয়ে জরুরী সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
![]()









