- - -

অরুণাচল প্রদেশে ভূমিধসের জেরে গাড়ি খাদে পড়ে ৭ জন নিহত 

Print News

অরুণাচল প্রদেশে ভূমিধসের জেরে গাড়ি খাদে পড়ে ৭ জন নিহত

 

ভারতের অরুণাচল প্রদেশে একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী মহিলা সহ ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) রাতে অরুণাচল প্রদেশের বানা- সেপ্পা রোডে প্রবল বৃষ্টিতে ভূমিধসের জেরে একটি গাড়ি খাদে পড়ে যায়। সেই গাড়িতে থাকা সকলেরই মৃত্যু হয়। ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছলেও খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার কাজ ব‍্যাহত হয়। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে এই এলাকায়। স্থানীয় সূত্রে প্রকাশ, বৃষ্টিপাতের সময় একটি সুমো গাড়িতে করে ২টি পরিবারের কয়েকজন সদস্য যাচ্ছিলেন। আচমকায় রাস্তায় ধস নামলে একটি খাদে পড়ে যায় গাড়িটি। ফলে গাড়িতে থাকা সকলেরই মৃত্যু হয়। মৃতদের মধ‍্যে রয়েছেন সঞ্জু বাদি(৩২), তাঁর স্ত্রী তাসুম বাদি, তাঁদের ৫ বছর ও ২ বছরের সন্তান কাবু ও নিচা। পাশাপাশি একজন গর্ভবতী মহিলা সহ আরও ২ শিশু ছিলেন। বানা এবং সেপ্পার মধ‍্যবর্তী রাস্তাটিতে মাঝে মধ‍্যেই ভূমিধস দেখা যায়। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তায় ধস নামে। ধসের ফলে সমস‍্যায় পড়েন স্থানীয়রা। এনিয়ে প্রায়শই তাঁরা নানান অভিযোগ জানিয়েছেন। যদিও কোনও সুরাহা হয়নি। এরই মধ‍্যে ভূমিধসের জেরে গাড়ি খাদে পড়ে মৃত্যু হল ৭ জনের। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa