- - -

মোরেলগঞ্জে সরকারি এস এম কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কমিটি গঠন

Print News

মোরেলগঞ্জে সরকারি এস এম কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কমিটি গঠন

 

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মিলনায়তনে ২৯ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে দলনেতা- সবুজ ফরাজী, উপ-দল নেতা -০১ আমিনা আক্তার ইতি ও মোঃ মিনহাজ ফকিরকে উপ-দল নেতা -০২ হিসেবে নির্বাচন করে নির্বাহী কমিটির ০৯ সদস্য সহ ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ রিয়াদ হোসেন -প্রশাসন সংগঠন ও নিয়োগ বিভাগ,আরিফ বিল্লাহ -সহশিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ, মোঃ রুমান খান – আইসিটি মিডিয়া ও কমিউনিকেশন বিভাগ,ফাতেমা জান্নাত জনি- দূযোগ মানবিক সাড়া প্রদান বিভাগ,তাকাফুল ইসলাম নাঈম – খাদ্য ও সেবা বিভাগ, মোঃ মিরাজ খান – তহবিল সংগ্রহ বিভাগ।

কমিটির গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত শিক্ষক, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ, বাগেরহাট যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উপ- দল নেতা-০১ শরিফুল ইসলাম রনি ও জেলা প্রশিক্ষণ বিভাগের রাতুল কুমার শীল,মোরেলগঞ্জ উপজেলা ডেপুটি টীম লিডার মোঃ মোস্তাফিজুর রহমান।
গঠিত এই কমিটি আগামী দুই বছর কলেজ ইউনিটের দায়িত্ব পালন করবেন।

Loading

Facebook
Twitter
LinkedIn