- - -

ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

Print News

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবুল হোসেন চৌধুরীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ ২২ আগস্ট মঙ্গলবার বিকেলে রাজধানীর গ্রিন রোডের নিউলাইফ হাসপাতালের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রিজভী বলেন, আজ বিকেল ৫টায় রাজধানীর নিউলাইফ হাসপাতালে ছাত্রদল নেতা শোয়েবকে দেখতে যান আবুল হোসেন চৌধুরী। এ সময় ডিবি পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে তাকে আটকের ব্যাপারে ডিবির কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa