- - -

আটক ১০ বিএনপি নেতাকর্মী মুক্ত

Print News

২৮ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে থেকে গ্রেফতার সুনামগঞ্জ বিএনপির ১০ নেতা জামিনে মুক্ত হয়েছেন। এরা সবাই দলের অঙ্গসংগঠন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের দায়িত্বশীল নেতা।
রোববার বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাদের জামিন শুনানি হয়। জামিনের বিষয় নিশ্চিত করেছেন তাদের আইনজীবী ইকবাল হোসেন চৌধুরী।
বিএনপির মহাসমাবেশে যোগ দিতে গত ২৬ জুলাই জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ঢাকায় যান। ২৮ জুলাই বৃহস্পতিবার রাত ১টায় রাজধানীর মিরপুর-২ এর একটি বাসভবন ঘেরাও করে পুলিশ।
এ সময় বাসার ভেতরে থাকা সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শামসুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সোহেল মিয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মমিনুল হক কালার চাঁন, যুগ্ম সম্পাদক নুর আলম, সহ সমাজসেবা সম্পাদক মঈনুদ্দিন রিপন, তাহিরপুর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক তবারক হোসেন ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
পরে তাদেরকে ওই মাসের ১৮ তারিখ বাংলা কলেজে সংঘর্ষের ঘটনায় দারুস সালাম থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa