- - -

জম্মু ও কাশ্মীরে গাড়ি দুর্ঘটনায় ভারতীয় ৩ সেনা নিহত

Print News

জম্মু ও কাশ্মীরে গাড়ি দুর্ঘটনায় ভারতীয় ৩ সেনা নিহত

 

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত ৩ সেনা নিহত হয়েছে। জানা যায়, রবিবার (৪ মে ) সকাল ১১টা ৩০ মিনিটে এই দুর্ঘটনায় ৩ সেনার প্রাণ হারিয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ, নিহত সৈন‍্যরা হলেন, অমিত কুমার, সুজিতকুমার ও মান বাহাদুর। দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে ৭০০ ফুট গভীর গিরিখাতে পড়ে যায়। সেখানে সৈন‍্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়। জানা যায়, সেনাবাহিনীর গাড়ি বহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন‍্যাশনাল হাইওয়ে ৪৪ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এদিন সকাল ১১টা ৩০ মিনিটে গাড়িটি শ্রীনগরের মহাসড়কের ব‍্যাটারি চশমা এলাকার গিড়িখাদে পড়ে যায়। দুর্ঘটনার পরে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa