- - -

বিএসএফের হাতে পাকড়াও পাক রেঞ্জার

Print News

বিএসএফের হাতে পাকড়াও পাক রেঞ্জার

 

 

বিএসএফের হাতে পাকড়াও পাক রেঞ্জার। শনিবার (৩ মে) ভারতের রাজস্থানের ফোর্ট আব্বাসে এই পড়শি দেশের জওয়ানকে তুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। বিএসএফ সূত্রে প্রকাশ, সজ্ঞানে সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে সেই পাক রেঞ্জার। কিন্তু এমন কান্ড ঘটিয়ে ও ক্ষান্ত হয় না সে। ভারতীয় সীমান্তরক্ষী ও পুলিশদের দেখতেই রীতিমতো গালিগালাজ শুরু করে পড়শি দেশের ওই জওয়ান। তখনই তাকে বাগে পেয়ে আটক করে নেন ভারতীয় জওয়ানরা। উল্লেখ্য, তাদের জওয়ান ভারতে এসে আটক হতেই হইচই পড়ে যায় পাকিস্তানে। রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে পড়শি দেশ। শুরু হয় সীমান্তরক্ষীদের ফ্ল‍্যাগ মিটিং। সেখানে পাক জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স। কিন্তু তাতে আমল দেয় না বিএসএফ। যার জেরে আপাতত ভারতেই আটকা পড়ে রয়েছে ওই জওয়ান। প্রসঙ্গত, দিন সাতেক আগে একইভাবে পশ্চিমবঙ্গের জওয়ান পূর্ণম সাউকে আটক করেছে পাকিস্তান। পহেলগাঁও কান্ডে যখন বিষিয়েছে দুই দেশের আবহ, তখনই পড়শি দেশের সীমানায় ভূলবশত ঢুকে পড়ে আটক হয়েছেন পূর্ণম। ফ্ল‍্যাগ মিটিং হলেও, এখনও তাঁকে ছাড়েনি পাকিস্তান। যা ঘিরে উদ্বেগজনক পরিস্থিতি জওয়ানের বাড়িতে। কেমন আছেন তিনি, কি খাচ্ছেন, চিন্তিত পরিবার। তবে এবার সঠিক পথে আসবে পাকিস্তান। কারণ, ভারতের হাতে এসেছে ব্রক্ষাস্ত্র, মত ওয়াকিবহাল মহলের।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa