- - -

হাইলাকান্দি জেলা সাংবাদিকদের বিভিন্ন দাবি নিয়ে সংস্থার স্মারকপত্র

Print News

হাইলাকান্দি জেলা সাংবাদিকদের বিভিন্ন দাবি নিয়ে সংস্থার স্মারকপত্র

 

 

জার্নালিস্ট ইউনিয়ন অফ আসাম এবং বরাক উপত‍্যকা সাংবাদিক সংস্থার তরফ থেকে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (৩ মে ) হাইলাকান্দিতে এক স্মারকপত্র জেলা প্রশাসনের মাধ্যমে আসাম রাজ‍্যপালের উদ্দেশে প্রেরণ করেন। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আসামে নিহত সাংবাদিকদের জন‍্য ন‍্যায় বিচার পাওয়ার জন‍্য জরুরি পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে স্মারকপত্র প্রদান করেন। এদিন হাইলাকান্দি জেলা তথ‍্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরীর উপস্থিতিতে অতিরিক্ত জেলা আয়ুক্ত অমিত পারবোসার হাতে উক্ত স্মারকপত্র তুলে দেন জার্নালিস্ট ইউনিয়ন অফ আসাম এর অন‍্যতম সাংগঠনিক সম্পাদক ডঃ শতানন্দ ভট্টাচার্য, সদস্য মিঠুলাল চৌধুরী, শংকরী চৌধুরী প্রমূখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa