- - -

পাকিস্তান থেকে সমস্ত আমদানি নিষিদ্ধ ভারতের 

Print News

পাকিস্তান থেকে সমস্ত আমদানি নিষিদ্ধ ভারতের

 

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ক্রমশ পারদ চড়েছে দুই দেশের সম্পর্কের। কার্যতই তৈরি হয়েছে যুদ্ধের আবহ। এই পরিস্থিতিতে এবার ইসলামাবাদকে ভাতে মারার পরিকল্পনা করে ফেলল নয়াদিল্লি। পাকিস্তান থেকে এবং সেদেশের মাধ‍্যমে কোনও রকম পণ‍্য আমদানিতেই নিষেধাজ্ঞা জারি করল মোদি সরকার। শনিবার (৩ মে) এক বিজ্ঞপ্তির মাধ‍্যমে এমনই ঘোষণা করেছে বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ” পাকিস্তানে উৎপন্ন বা রপ্তানি করা সমস্ত পণ‍্যের প্রত‍্যক্ষ বা পরোক্ষ আমদানি বা পরিবহন, তা অবাধে আমদানি যোগ থেকে বা অনুমোদন সাপেক্ষ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হল। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa