- - -

গাজীপুরের ইমাম মাওলানা রইসের পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে

Print News

আহলে সুন্নত ইমাম সংস্থার প্রতিবাদ সমাবেশে বক্তারা

গাজীপুরের ইমাম মাওলানা রইসের পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে

 

মতাদর্শগত কারণে গাজীপুরে মসজিদের ইমামকে পরিকল্পিতভাবে মব জাস্টিস তৈরি করে নির্মম নির্যাতনের পর পুলিশ হেফাজতে কারাগারে মৃত্যুবরণ করায় নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে আজ ৩০ এপ্রিল ২০২৫ বুধবার চট্টগ্রাম মুরাদপুর চত্বরে ইমাম সংস্থার অন্যতম উপদেষ্টা মুফতি ওমাইর রজভীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইমাম সংস্থার জেনারেল সেক্রেটারি মাওলানা ইকবাল হোসোইন আল কাদেরীর সঞ্চালনায় সমাবেশে বক্তারা আরো বলেন -২৬ এপ্রিল ঢাকায় আলোচিত ফিলিস্তিনের পক্ষে আহলে সুন্নাতের মহাসমাবেশে যোগদান শেষে মসজিদে গেলে পরের দিন কথিত অভিযোগের নাটক সাজিয়ে মব জাস্টিস এর মাধ্যমে চরম নির্যাতন,অপমান করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ হেফাজতে কারাগারে নির্মমভাবে মৃত্যুবরণ করেন এই ইমাম মাওলানা রইস উদ্দিন। এ হত্যাকাণ্ডের কথা জানা জানি হলে দেশ ব্যাপী ইমাম সমাজ সহ সর্বস্তরের মানুষ ভিক্ষোভে ফেটে পড়ে। অনতিবিলম্বে দোষীদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে ইমাম সংস্থার পক্ষ থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

ইমাম সংস্থার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন -মাও, সাঈদ কাজেমী, মাও,ইমরান হাসান, মুফতি ইয়াকুব হোসাইন, মাও,মুখতার আহমদ রজভী, মাও,সৈয়দ আবু নাওসাদ নাঈমী,মাও,জয়নাল আবেদীন কাদেরী,মুফতি গোলাম কিবরিয়া, মাও,শরফুদ্দিন আকবরী,মাও,রায়হান কাদেরী প্রমুখ।
ছবি, আবদুল করিম সেলিম

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa