- - -

আসামের পাহাড়ে নাগা জঙ্গিদের বিরুদ্ধে পুলিশি অভিযান, ৩ জন নিহত 

Print News

আসামের পাহাড়ে নাগা জঙ্গিদের বিরুদ্ধে পুলিশি অভিযান, ৩ জন নিহত

 

 

ভারতের আসামরাজ‍্যের ডিমা হাসাও পাহাড়ে নাগা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামাল আসাম পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল ) দুই পক্ষের গুলির লড়াইয়ে অন্তত ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, নিহতেরা ন‍্যাশনাল সোশ‍্যালিস্ট কাউন্সিল অফ নাগাল‍্যান্ড( এনএসসিএন) এর সদস্য। আসাম পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সূত্রে, নাগাল‍্যান্ড থেকে এনএসসিএন জঙ্গিদের অনুপ্রবেশের খবর পাওয়ার পরেই শুরু হয় অভিযান। হাফলং থানা সীমানার এন কুবিন এবং হেরাকিলোর মধ‍্যবর্তী স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের পাশাপাশি আধাসেনা আসাম রাইফেলস বাহিনী ও অভিযানে অংশগ্রহণ করেন। আসাম পুলিশের এক আধিকারিক জানান, ” আমরা ঘটনাস্থল থেকে ২টি একে- ৪৭ রাইফেল, ১টি পিস্তল এবং গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছি।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa