- - -

বাগমারায় এক সপ্তাহেও উদ্ধার হয়নি নিখোঁজ শিক্ষার্থী আব্দুল্লাহ

Print News

বাগমারায় এক সপ্তাহেও উদ্ধার হয়নি নিখোঁজ শিক্ষার্থী আব্দুল্লাহ

 

এক সপ্তাহ পার হলেও উদ্ধার হয়নি নিখোঁজ শিক্ষার্থী আব্দুল্লাহ হোসেন। এ ঘটনায় এলাকায় চঞ্চলের সৃষ্টি হয়।

নিখোঁজ আব্দুল্লাহ হোসেন, উপজেলার নরদাশ ইউনিয়নের কাষ্টনাংলা গ্রামে। তার পিতার নাম বাবুল হোসেনের। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে দ্বিতীয় আব্দুল্লাহ।

নিখোঁজ আব্দুল্লাহ হাট মাধনগর উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৯ম শ্রেণির শিক্ষার্থী। তার বয়স ১৪ বছর।

নিখোঁজ আব্দুল্লাহার পিতা গত ২২ এপ্রিল বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করে । যার জিডি নাম্বার ১২১৬ ।

আব্দুল্লাহর বাবা আবুল হোসেন বলেন, আমার ছেলে প্রতিদিনের মতো পারিবারিক কাজে গত ২১ এপ্রিল সকালে জমিতে পানি সেচ দেওয়ার জন্য বিলে যায়।

সেখান থেকে আর বাড়িতে ফিরে আসেনি। আমার নিকট আত্মীয় এবং আশেপাশে সব জায়গায় খোঁজখবর করার পরেও কোথাও তার সন্ধান না পেয়ে আমি বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেছি।

সাত দিন পার হলেও বাগমারা থানা পুলিশ আমার ছেলের কোন সন্ধান করতে পারেনি।

কোন সহৃদয় ব্যক্তি যদি আমার ছেলের সন্ধান পান তাহলে নিচের দেওয়া মোবাইল নাম্বার ০১৭৪৫৪২২৬২৮ অথবা ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি ।

এ বিষয়ে তিনি প্রশাসন এবং সাংবাদিক ভাইদের একান্ত সহযোগিতা কামনা করেছেন।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনা ডায়েরি করা হয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa