- - -

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান

img 20261028 wa0294
Print News

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে
মেধাবী ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান

বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে গত ২৮ অক্টোবর বুধবার সকালে ফটিকছড়ি হাইদচকিয়া পণ্ডিত নিরোধলীলা গীতা বিদ্যাপীঠ মিলনায়তনে ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান ক্লাব প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বর্তমান গভর্ণরের কল কমিনমেন্টের উপর বক্তব্য রাখেন লায়ন মোহাম্মদ জানে আলম।

ক্লাব সেক্রেটারী লায়ন পণ্ডিত সলিল আচার্য্যে ও রণজিৎ শীলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন চেয়ারম্যান লায়ন মো. কামাল উদ্দিন, ডিষ্ট্রিক্ট চেয়ারম্যান লায়ন গাজি মো. আবু জাফর, লায়ন বিপুল সরকার বিপ্লব, লায়ন রঞ্জিত কুমার শীল, লায়ন বাসু দেব, লায়ন সুভাশীষ চৌধুরী, লায়ন বাসু চৌধুরী, লায়ন অর্চ্চনা রানী আচার্য, লায়ন রূপনা রানী আচার্য, লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, লায়ন সুমি পাল, লায়ন শিমুল পাল, চুমকী পাল, লায়ন তুর্ণা পাল, লায়ন শিমুল পাল, লায়ন বিপ্লব চৌধুরী কাঞ্চন, লায়ন দীমান দাশ, লায়ন টিটু চৌধুরী, লায়ন কৃষ্ণ বৈদ্য, লায়ন সমীর কান্তি দাশ প্রমূখ।

এতে প্রায় দুইশত জনকে লিফলেট বিতরণ ও ৮০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট এনং নগদ অর্থ বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa