- - -

সড়কে ঝরল কলেজ ছাত্রের প্রাণ

Print News

সিরাজগঞ্জে সিএনজি অটোরিকশা সাথে অটোভ্যানের সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত। এতে আহত হয়েছেন অন্তত আরও চারজন।
১৯ আগস্ট শনিবার সকালে তাড়াশ থেকে সিএনজি অটোরিকশা যোগে হাটিকুমরুল রোডে যাওয়ার পথে সলঙ্গা থানার কুটিরচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম আহমেদ (২০) তাড়াশ পৌর সদরের ভাদাশ মধ্যপাড়া গ্রামের তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাকিম জানান, সকালে সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম ও তার ছেলে নাঈম আহমেদ তাড়াশ থেকে হাটিকুমরুল রোডের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা যোগে যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তাদের বহনকারী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম গুরুত্বর আহত হন ও তার বড় ছেলে নাঈম ঘটনাস্থলেই নিহত হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, কুটিরচর নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনায় ১ জন নিহতসহ ৪ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa