- - -

চট্টগ্রাম ল’ গ্র্যাজুয়েটস এসোসিয়েশন ( সি. এল. জি. এ.)’ র সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

Print News

চট্টগ্রাম ল’ গ্র্যাজুয়েটস এসোসিয়েশন (সি.এল.জি.এ) ‘র সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

চট্টগ্রামের সরকারি/বেসরকারী বিশ্ববিদ্যালয় ও আইন কলেজ থেকে আইনের ডিগ্রি অর্জনকারী, বিজ্ঞ আইনজীবী ও শিক্ষানবীশ আইনজীবীদের ঐক্যবদ্ধ ও কল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন চট্টগ্রাম ল’ গ্র্যাজুয়েটস এসোসিয়েশন (সি.এল.জি.এ)’র নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান গত ১৪ আগষ্ট সোমবার বিকাল ৪টায় চট্টগ্রাম কোর্ট বিল্ডিংস্থ আইনজীবী ভবনের হিলটপ রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি এডভোকেট মাকসুদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ. এস. এম বজলুর রশিদ মিন্টু, সাবেক সভাপতি এড. মোঃ এনামুল হক, চট্টগ্রাম মহানগর পি.পি এড. আবদুর রশিদ, সি.এল.জি.এ’র প্রধান উপদেষ্টা ও স্পেশাল পি.পি এড. মেজবাহ উদ্দিন চৌধুরী, চ.জে.আ.সমিতির সহ-সভাপতি এড. আবদুল হক, সি.এল.জি.এ’র উপদেষ্টা এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, এড. ফয়েজ উদ্দিন চৌধুরী, এড. শহীদুল আলম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. জাফর ইকবাল মিন্টু, এড. মাহাবুবুল আলম, এডভোকেট টি.আর খান, এড.সুব্রত শীল রাজু, এড. রাশেদুল ইসলাম রাশেদ, এড. আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান, শফিউল আলম টিপু, সৈয়দ মাহমুদুর রহমান মামুন, এড.মোহাম্মদ হাসান, সদস্য সংগ্রহ উপ-কমিটির আহবায়ক এড.কামাল উদ্দিন খাঁন, যুগ্ম আহবায়ক এড.শাওন বনিক, সদস্য সচিব এড. এনায়েতুল করিম, সদস্য এড. এমরান হোসেন, সদস্য আরিকা মাইশা প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কেক কেটে ও নতুন সদস্যদের সদস্য ফরম বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ কার্যক্রম আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলমান থাকবে এবং আগ্রহীরা সদস্য সংগ্রহ উপ-কমিটির নিকট থেকে সদস্য ফরম সংগ্রহ ও জমা দিতে পারবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa