
জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সুজন
ইসলামের প্রচার, প্রসার ও গবেষণায় বঙ্গবন্ধুর অবদান অসামান্য
ইসলামের প্রচার, প্রসার ও গবেষণায় বঙ্গবন্ধু অসামান্য অবদান রেখেছেন বলে মত প্রকাশ করেছেন মাদরাসা গর্ভনিং বডির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ বুধবার (১৬ আগস্ট) সকালে দারুল উলুম কামিল মাদরাসা চত্বরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উক্ত মত প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশে^র দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর ব্রত নিয়েই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় ইসলামের প্রচার ও প্রসারে কাজ শুরু করেন বঙ্গবন্ধু। স্বল্প সময়ের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন গঠন ও তার পূর্ণাঙ্গ রূপরেখা দাঁড় করান জাতির পিতা। দেশে ইসলামের আদর্শ ও মূল্যবোধ প্রচার করে মানুষের মধ্যে ধর্মীয় বিধি-বিধান সম্পর্কে অবগত করাই ছিল ইসলামিক ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের শিক্ষা ও প্রসারে যুগান্তকারী ভূমিকা রেখে চলছেন। তারই ধারাবাহিকতায় মাদরাসা শিক্ষাকে বাস্তবমূখী করে গড়ে তোলা হয়েছে। মাদরাসা শিক্ষাকে এক অনন্য উচ্চতায় আসীন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা ইসলাম ও মানবতার শত্রু। ইসলামের নাম নিয়ে যারা সহিংসতা করে অপপ্রচার ছড়ায় তারাও ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত হবে। শিক্ষার্থীদের তাদের প্রতি ঘৃণা প্রদর্শনের আহবান জানান মাদরাসা গর্ভনিং বডির সভাপতি। সুজন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর কাছে এক অপার বিস্ময়। বাংলাদেশ ইতিমধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক দেশে রূপান্তরিত হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই। তাই ষড়যন্ত্রকারীরা নতুনরূপে আবির্ভূত হয়েছে। তারা ছলে বলে কৌশলে তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। সকল প্রকার চক্রান্ত, ষড়যন্ত্র ভেদ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবেই বলে মত প্রকাশ করেছেন খোরশেদ আলম সুজন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং আরবি প্রভাষক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্ণিং বডির সহ-সভাপতি সাহাব উদ্দিন আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আহমদুর রহমান নদভী (মুহাদ্দিস), ফরিদুল আলম, মেহেদী হাসান, তাসনিমা নাসির চৌধুরী, মুহাম্মদ আবু নাসের প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন আব্দুল্লাহ আল-মাসুম, নাতে রাসূল আবু হুরায়রা ও আফ্ফান, দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করেন কাজী সাদিকা বিনতে সলিম, কাজী তাসনিয়া বিনতে সলিম ও খাদিজাতুল কোবরা। শোক দিবসের আলোচনা সভা শেষে মিলাদ পরিচালনা করেন ক্বারী মঈন উদ্দীন, মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আহমদুর রহমান নদভী।
![]()









