- - -

যশোর ঝিকরগাছা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Print News

যশোর ঝিকরগাছা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

 

যশোরের ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো মোঃ শাফিন (৩), পিতা- সাইফুল ইসলাম এবং মেহেরিনি খাতুন (৩), পিতা- জহির উদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, তারা খেলার ছলে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। একজন স্থানীয় মহিলা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa