- - -

বিহারে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ‍্যমন্ত্রীর

Print News

বিহারে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ‍্যমন্ত্রীর

 

 

ভারতের বিহারে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। মুখ‍্যমন্ত্রীর দপ্তর সূত্রে প্রাপ্ত তথ‍্য অনুযায়ী,  বেগুসরাইয়ে ৫, দ্বারভাঙ্গায় ৪, মধুবনিতে ৩ ও সমস্তিপুরে ১ জনের মৃত্যু হয়েছে দুর্যোগে। বিহারের মুখ‍্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ও ঘোষণা করেছেন। ” বজ্রপাতের ঘটনায় মুখ‍্যমন্ত্রী নীতীশ কুমার গভীরভাবে  শোকাহত। মুখ‍্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে আছেন।” আবহাওয়া দপ্তরের তরফে, বৃহস্পতিবার (১০ এপ্রিল ) বিহার, বাংলা, সিকিমসহ উত্তর – পূর্বের একাধিক  রাজ‍্যে বজ্রবিদ‍্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বিহারের মুখ‍্যমন্ত্রী জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa