
চন্দনাইশ উপজেলাধীন উত্তর হাসিমপুর গ্রামের ধার্মিক উপাসক প্রয়াত প্রাণ কৃষ্ণ বড়ুয়া’র সহধর্মিণী পুণ্যশীলা আঙ্গুর বালা বড়ুয়া (প্রকাশ বেবী রাণী বড়ুয়া) সাতকানিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী করাইয়ানগর গ্রামে তার মেয়ে ফটো রাণী বড়ুয়া ও জামাতা সুধীর বড়ুয়া, নাতি হিরু বড়ুয়া’র বাড়িতে গতকাল দীর্ঘ ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ ১৪ আগস্ট সোমবার বিকেলে করাইয়া নগর চৈতন্য বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনিত্য সভা অনুষ্ঠিত হয়। অনিত্য সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির প্রধান উপদেষ্টা ও লক্ষণেরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া ভিক্ষু সমিতির সভাপতি ও ঢেমশা শাক্যমনি বিহারের অধ্যক্ষ শীলানন্দ মহাস্থবির, বড় হাতিয়া বোধিনিকেতন বিহারের অধ্যক্ষ শুদ্ধানন্দ মহাস্থবির,লক্ষণেরখীল সদ্ধর্ম রত্নাংকুর বিহারের অধ্যক্ষ বি জ্যোতিময় মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও উত্তর হাসিমপুর বন বিহারের নবরূপকার অধ্যক্ষ প্রজ্ঞানন্দ স্থবির। উদ্বোধনী বক্তব্য রাখেন করাইয়ানগর চৈত্যয় বিহারের অধ্যক্ষ আনন্দপ্রিয় স্থবির, জ্যোতিপ্রিয় স্থবির, শরনানন্দ স্থবির, সাতকানিয়া লোহাগড়া ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক এস ধর্মতিলক স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, প্রজ্ঞাবোধি স্থবির, সোমানন্দ ভিক্ষু। এসময় আরো মহান প্রজ্ঞা পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। স্মৃতি চারণ করে আরো বক্তব্য রাখেন দিয়াকুল গ্রামের শিক্ষক আর্যমিত্র বড়ুয়া, ডাক্তার বাবুল বড়ুয়া, উত্তর হাসিমপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক রূপক বড়ুয়া, বিধান বড়ুয়া ও দেবাশীষ বড়ুয়া মিন্টু প্রমুখ।
অনিত্য সভা শেষে সকলে প্রয়াতা আঙ্গুর বালা বড়ুয়ার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করে অনিত্য সভা সম্পন্ন হয়।
![]()









