- - -

চট্টগ্রামে ছাত্রদলের নতুন কমিটি

Print News

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গতকাল ১১ আগস্ট শুক্রবার এই কমিটি অনুমোদন দেওয়া হয়। একই দিন অনুমোদন দেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের আংশিক কমিটিও। কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই দুটি কমিটির অনুমোদন দেন।
৪২ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রবিউল হোসেন রবিকে এবং সদস্য সচিব করা হয়েছে কামর্নউদ্দিন সবুজকে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ ফিরোজকে। কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩০ জনকে কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হয়েছেন- আরফিন আজাদ, আসাদুজ্জামান সাজ্জাদ, আব্দুর সবুর, শেখ মো. হোসেন নয়, মো. রাশেদ উদ্দীন, নাইমুল আলম, অলিউল হোসেন রুবেল, শোয়াইবুল ইসলাম চৌধুরী, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজান, ফরহাদুল ইসলাম, রাশেদুল কবির, মো. মহিউদ্দিন ও নুর খান রাশেদ।
এদিকে মো. আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে চবি ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য তিনজন হলেন- সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয়। নতুন এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa