- - -

ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

Print News

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শরিফা বিনতে আজিজ (২৭) নামপর এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ ১১ আগস্ট শুক্রবার ভোর ৫টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক বলেন, ডা. শরিফা ডেঙ্গু আক্রান্ত ছিলেন। আমাদের এখানে আসার আগে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হলে রোগীকে গতকাল আমাদের এখানে আনা হয়। আমরা তার জন্য আইসিইউর ব্যবস্থা করে দিই। কিন্তু আনার সময়ই তার অবস্থা খারাপ ছিল। কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার, ভোরে মারা গেছেন।
শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট টু করছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকায়।
এর আগে গত মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ডা. আলমিনা দেওয়ান মিশু। তিনি ঢাকার শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৬৪ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যু।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa