- - -

সড়কে ঝরল দুটো প্রাণ

Print News

ঝিনাইদহ সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত এবং এতে আহত হয়েছেন ৮ জন।
১০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের তামান্না পার্কের সামনে ট্রাক্টরের চাপায় ঝাপু খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হন। তিনি শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রামের ওসমান মোল্লার স্ত্রী বলে জানা যায়।
স্থানীয়রা জানান, ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে রোগী দেখে ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন নিহত ঝাপু খাতুন। পথে ঘটনাস্থলে পৌঁছালে ভ্যানের চাকার সঙ্গে শাড়ি জড়িয়ে রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে, ঝিনাইদহ-মাগুরা মহসড়কের পোড়াহাটি এলাকায় সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নিহত নারায়ন নন্দী শহরের কাঞ্চন নগর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, বিকেলে জেলা শহর থেকে সিএনজি যাত্রী নিয়ে মাগুরার দিকে যাচ্ছিল। ওই স্থানে পৌঁছালে ঝিনাইদগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৮ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নারায়ণকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa