
পশ্চিমবঙ্গে বিয়ে বাড়িতে গান চালানো নিয়ে বচসার জেরে খুন
গান চালানোকে কেন্দ্র করে বচসা। বর ও কনে পক্ষের হাতাহাতির মাঝে বিয়ে বাড়িতেই চলল গুলি। ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল কনে পক্ষের এক যুবকের। তাঁকে কোপানোও হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে শনিবার (৮ মার্চ) রাতে বিয়ে বাড়ি ছিল। নির্দিষ্ট সময়ে পৌঁছায় বরপক্ষ। সূত্রে প্রকাশ, গান চালানোকে কেন্দ্র করে ২ বাড়ির সদস্যদের মধ্যে প্রথম বচসা শুরু হয়। ২ পক্ষের মধ্যে হাতাহাতি আরম্ভ হয়। অভিযোগ, তখনই কনে বাড়ির আত্মীয় আর্টিস্ট বেদ নামে ওই যুবককে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে বরপক্ষ বেধড়ক মারধর করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় জানিয়েছেন, ” কোনও গুলি চলেনি। একটি ঘটনা ঘটেছে। মৃত যুবকের বুকে কোপানোর চিহ্ন রয়েছে। দেখে বোঝা যাচ্ছে কোন ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
![]()









