- - -

লোহাগাড়ায় সম্পত্তি দখল, হুমকি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

Print News

লোহাগাড়ায় সম্পত্তি দখল, হুমকি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে ৩নং ওয়ার্ডে মোস্তাক আহমদ ও রাবিয়া বেগমের পৈত্রিক ভিটাবাড়ি প্রতিবেশী বদিউল আলম গং কর্তৃক অবৈধভাবে জোরপূর্বক দখলের চেষ্ঠা,নির্মানে বাধা, ভাংচুর, হামলা ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী মোস্তাক আহমদের পরিবার।

৮ মার্চ(শনিবার) দুপুর ১২টায় উপজেলার গ্রান্ড মাশাবী রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

এসময় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করেন মোস্তাক আহমদের পুত্র মোহাম্মদ লোকমান হাকিম।

এসময় মোস্তাক আহমদ, মোস্তাক আহমদের স্ত্রী রাবিয়া বেগম ও পুত্রবধু রিফা আক্তার সহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য মোস্তাক আহমদের পুত্র লোকমান হাকিম সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বিগত ১৭ ফেব্রুয়ারী,২৫ ইংরেজি আমাদের পৈত্রিক ও খরিদা জায়গায় বাড়ি নিমার্ণ কাজ শুরু করি। কিন্তু বিবাদী বদিউল আলম (৪৮) জানে আলম (৪৪),ইকবাল হোসেন (৩৪), নাহিদা সোলতানা এ্যানি(৩২)সহ অজ্ঞাত ৪/৫ জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দিয়ে ধারালো কিরিছ,চাপাতি,ছুরি,দা, লোহার রড,লাটি ও বাটাম দিয়ে আমাকে,আমার মা রাবিয়া বেগম, রিফা আক্তার ও ভাগিনী কাশমিমকে গুরুতর আঘাত করে রক্তাক্ত ও মারাত্মক জখম করেছে। তাদেরকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাছাড়া সন্ত্রাসী বাহিনী দিয়ে নিমার্নাধীন বাড়ির দেয়াল ভাংচুর করে ও মালামাল লুট করে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। পরিল্পিত ভাবে আমাদের নামে ১৮/০২/২৫ ইং লোহাগাড়া থানায় সাধারণ ডাইরী ( ৮৭৯ নং) মিথ্যা মামলা দায়ের করে। ১৭ ফেব্রুয়ারী, সকাল ৯:৩০ মিনিটে ঘটনা ঘটলেও তারা ১৬ ফেব্রুয়ারী সকাল ১২:৫০ মিনিটে উল্লেখ করে। তাছাড়া অবৈধ লেনদেনের মাধ্যমে ৪ দিনের মাথায় তাড়াহুড়ো করে চট্টগ্রাম কোর্টে ২২ফেব্রুয়ারী নন এফ আই আর প্রসিকিউশন (১১/২৫) পাঠিয়ে দেয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিগত ০৪/০৩/২৫ ইংরেজি মাননীয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম এ ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের করি। বর্তমানে আসামীরা আইনের তোয়াক্কা না করে আমাদের প্রতিনিয়ত জান মাল ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। যার কারণে আমরা পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমরা প্রশাসনের কাছে যথাযথ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবী করছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো জানান, বিগত ২৮ জানুয়ারী’২৫ ইংরেজী লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) স্বাক্ষরিত তৎকালীন সার্ভেয়ার এর প্রতিবেদনে বিবাদীর জায়গা আমার দখলে নেই বলে উল্লেখ থাকার পরেও বিবাদী বদিউল আলম গং আমাদের বসত ভিটায় বাড়ি নির্মানে বাধাসহ প্রতিনিয়ত মামলা ও হামলা করে প্রতিনিয়ত আমাদের হয়রানি এবং নিযার্তন করছে। আমরা জান মালের মারাত্মক ক্ষতি সাধনের পূর্বে থানা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সাংবাদিকের মাধ্যমে ন্যায় বিচার আশা করছি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa