
গুজরাটে অগ্নিকান্ডে পুড়ে ছাই ১৫টি গুদাম, ব্যাপক ক্ষয়ক্ষতি
ভয়াবহ আগুন লাগল ভারতের গুজরাটে ভালসাদ জেলায়। শনিবার (৮ মার্চ) ভোররাতে ভালসাদ জেলার ভাপি এলাকায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় ১৫টি বাতিল সামগ্রীর গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। দমকলের ১০টি ইঞ্জিনের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি। দমকল কর্মকর্তা রমন পারমার জানিয়েছেন, ” ভোররাত ৩টা ২০ মিনিটে আমি একটি ফোন পেয়েছিলাম, আগুন লাগার বিষয়ে আমাকে জানানো হয়। আগুনে প্রায় ১৫টি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দীর্ঘ ২ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।” এনিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
![]()









