- - -

গাজীপুর মহানগর পুলিশ আইন ২০১৮ যথাযথভাবে প্রয়োগ সংক্রান্তে প্রেস কনফারেন্স 

Print News

গাজীপুর মহানগর পুলিশ আইন ২০১৮ যথাযথভাবে প্রয়োগ সংক্রান্তে প্রেস কনফারেন্স

 

গাজীপুর মহানগর পুলিশ আইন ২০১৮ যথাযথভাবে প্রয়োগ সংক্রান্তে ২৬ ফ্রেরুয়ারি বুধবার জিএমপি হেডকোয়ার্টার কনফারেন্স রুমে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।

উক্ত কনফারেন্স এ সভাপতিত্ব করেন, ড.মোঃ নাজমুল করিম খান,পুলিশ কমিশনার,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশ আইন ২০১৮-এর কার্যকর প্রয়োগ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার বিষয়ে মুল্যবান মতামত প্রদান করেন সিএমএম কোর্ট গাজিপুর এর বিজ্ঞ পিপি ও এপিপি গণ । এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং এই আইন বাস্তবায়নের মাধ্যমে নগরীর শৃঙ্খলা ও শান্তি রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন জিএমপি কমিশনার ।

উক্ত কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান , উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং জনগণের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa