- - -

মোরেলগঞ্জে প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ।

Print News

মোরেলগঞ্জে প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের
উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ।

 

বাগেরহাটের মোড়েলগঞ্জের ৯নং বলইবুনিয়া ইউনিয়নে ২মার্চ মাহে রমজানের ১ম দিন রবিবার বেলা ১০ টায় কালিকাবাড়ির মাসুদ মার্কেটে বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিল এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় ৩০০’শ জন দুঃস্থ ও অসহায় রোজাদার ব্যক্তির মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যান তহবিলের বাংলাদেশ প্রতিনিধি সদস্য নুর মোহাম্মদ শেখ, মোঃ নেসারউদ্দিন শেখ, মোঃ আল-ইমরান,ও মোঃ মোশারফ হোসেন মাতুব্বর,মোঃ বেলায়েত শিকদার,মোঃ মনিরুল আলম খানসহ অভিভাবকগণ ও সংগঠনের সদস্য মোঃ শহিদুল ইসলাম,মোঃ রবিউল ইসলাম মাসুদ, মোঃ মামুন ফকির,মোঃ লিয়াকত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের বাংলাদেশ প্রতিনিধিরা বলেন,এই প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের ৬০ জন সদস্যই প্রবাসী এবং সকলেই বলইবুনিয়ার সন্তান।তাদের প্রতি মাসের পারিশ্রমিকের কিছু অংশ এই তহবিলে জমা করেন।সেই অর্থ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ এলাকা বলইবুনিয়ার দুঃস্থ ও অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্যে ২০২১ইং সালের জুলাই মাসে “সেবাই আমাদের লক্ষ্য” স্লোগানটি সামনে রেখে তহবিলটি গঠন করেন।
এই তহবিল থেকে মসজিদ,মাদ্রাসা,এতিমখানা, লিল্লাহ বোডিংসহ অসহায় রোগীদের চিকিৎসা সেবাও প্রদান করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa