- - -

কলকাতায় আবাসন তৈরিতে বিপত্তি, মাটি চাপা পড়ে ১ শ্রমিক নিহত

Print News

কলকাতায় আবাসন তৈরিতে বিপত্তি, মাটি চাপা পড়ে ১ শ্রমিক নিহত

 

কলকাতায় বেসরকারি বহুতল আবাসন তৈরি করতে গিয়ে বিপত্তি ঘটল। মাটি চাপা পড়ে নিখোঁজ হলেন ২ শ্রমিক। পুলিশ সূত্রে প্রকাশ, নিখোঁজ ২ জনেই ভাঙ্গরের বাসিন্দা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) সকালে তাঁরা রাজারহাট নাঙ্গলপোতায় ২১১ নম্বর মেইন রোডের ধারে ওই আবাসন তৈরির প্রয়োজনে মাটি খোঁড়ার কাজ করছিলেন। দুপুর ১ টায় আচমকাই পাশের থেকে মাটি ধসে তাঁরা চাপা পড়ে যান। নিখোঁজ ২ শ্রমিক শ‍্যাম মন্ডল ও অভিজিৎ মন্ডল বলে জানা গেছে। দুর্ঘটনার পরেই রাজারহাট থানার পুলিশ ও প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু হয়। ঘটনায় নিখোঁজ ২ শ্রমিকের পরিবারের লোকেরা ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শ‍্যাম মন্ডলকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপরদিকে অভিজিৎ মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa