
হাটহাজারী থানার ইসলামিয়াহাটে জলাবদ্ধতার জমা পানিতে ডুবে নিপা পালিত(১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগষ্ট) সকাল ৯ টার দিকে উপজেলা চসিক ১ নং ওয়ার্ড ইসলামিয়াহাট বাদামতল এলাকায় বন্যার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
মৃত নিপা পালিত (১৮) এলাকার উত্তম পালিতের মেয়ে বলে জানা গেছে।
নিপা পালিতের পরিবার ও হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক আবু তালেব জানান, নিহত শিক্ষার্থী নিপা পালিত আমার কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সে আজ সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাসার অদূরে একটি ড্রেনে পড়ে যায়। নিহত ছাত্রী মৃগী রুোগে আক্রান্ত ছিল বলে জানান তার পরিবার।
![]()









