
মহাকুম্ভে পুণ্যস্থান সেরে ফেরার পথে মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ থেকে পুণ্যস্থান সেরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ৭ পুণ্যার্থীর। আহত আরও অনেকে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে প্রকাশ, একটি ছোট বাসে করে অন্ধ্রপ্রদেশ থেকে কুম্ভে গিয়েছিল প্রায় ২০ জনের একটি দল। ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে সোমবার (১০ ফেব্রুয়ারি ) রাতে রওনা দেয় ওই দলটি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) ভোরে ৩০ নম্বর জাতীয় সড়কে মধ্যপ্রদেশের জবলপুরে শিহোরার কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ পুণ্যার্থীর। বাসের অন্য যাত্রীরাও আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে চালকের কোনও ক্রটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
![]()









