- - -

পশ্চিমবঙ্গের বোলপুরে ইটভাটায় মাটি চাপা পড়ে মৃত্যু ২ বালকের

Print News

পশ্চিমবঙ্গের বোলপুরে ইটভাটায় মাটি চাপা পড়ে মৃত্যু ২ বালকের

 

ইটভাটায় খেলতে যাওয়াই কাল হল। মাটি চাপা পড়ে মৃত্যু হল ২ বালকের। ঘটনার জেরে ব‍্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের বোলপুরের বড়ডিহা গ্রামে। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার (১০ ফেব্রুয়ারি ) বিকেলে সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বড়ডিহা গ্রামের রকি মুর্মু (৭) ও কাঞ্চন সরেন (৮) এলাকারই একটি ইটভাটায় খেলাতে যায়। সেখানেই ইট তৈরির জন‍্য ছোট খাল খনন করে রাখা ছিল। সেই একটি খালেই তারা ২ জনে পড়ে গেলে তাদের উপরে মাটি গিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই ২ জন বালক। স্থানীয় বাসিন্দারা পরে সেখান থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন। এরপরে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। ২টি মৃতদেহ বোলপুর সিঙি রাস্তার উপরে রেখে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। এদিন রাত ১০ টায় বোলপুরের মহকুমা পুলিশ  আধিকারিক রিকি আগরওয়ালের নেতৃত্বে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশকে দেখে বিক্ষোভ আরও ছড়ায়। মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয় পুলিশকে। লাঠি হাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে গাড়ি ও আটকে রাখা হয় বলে অভিযোগ। শেষে মহকুমা পুলিশ আধিকারিক হাত জোড় করে বিক্ষোভকারীদের শান্ত হতে বলেন। শেষে পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হয়। ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa