- - -

ইছানগর দারুল কুরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান

Print News

ইছানগর দারুল কুরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান

গতকাল ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কর্ণফুলীতে সৈন্যারটেক হল টোয়েন্টি ওয়ানে বাংলাদেশ মৎস্য বন্দর করপোরেশন জামে মসজিদের খতিব ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষা পরিচালক মাওলানা নোমান সিদ্দিকী সাহেবের উপস্থাপনায় ও রবিউল মডার্ন ট্রল লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমীর এক্স ক্যাডেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এ.ডি. সন্স মেরিন টেক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: মনোয়ার হোসাইন।
সবক প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা আলী মর্তুজা ।
এছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আরবা ফিশ এন্ড ফিশিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেলাল আহমেদ চৌধুরী, ফোর এইচ গ্রুপের মার্চেন্ডাইজিং ব্যবস্থাপক মো: জসিম উদ্দিন, এশিয়ান স্পোর্টস লি: এর পরিচালক মো: মহসীন, ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: তসলিম হোসেন হৃদয় সহ অনেক গনমান্য ব্যাক্তি ও অবিভাবক অবিভাবিকা বৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইছানগর দারুল কুরআন মাদ্রাসা দীর্ঘদিন যাবত দক্ষ পরিচালনা, শিক্ষক দের পরিশ্রমও অভিভাবক দের আন্তরিকতায় সুনামের সহিত মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। এখান থেকে অনেক শিক্ষার্থী হাফেজ হন , ছাত্রছাত্রীদের মেধা, আচার আচরন ও সাধারণ জ্ঞান দেখে আমি মুগ্ধ। তিনি পরিচালনা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সকলের উপস্থিতি প্রানবন্ত ছিল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa