- - -

রূপগঞ্জে ২জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ

Print News

রূপগঞ্জে ২জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে দুইজন ভুয়া ডিবি কে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ২৫শে জানুয়ারী রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ভুয়া ডিবি পুলিশ পরিচয়কারী আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গাজীপুরা গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে ফয়সাল ও বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুলা গ্রামের আলম মিয়ার ছেলে সোহান মিয়া।

এ বিষয়ে নারায়নগঞ্জ (গ-সার্কেল) এএসপি মেহেদী ইসলাম জানান, গতকাল রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় থেকে রূপগঞ্জ থানার ডিউটিরত টহল টিম দুইজন ভুয়া ডিবি কে দেখতে পেয়ে সন্দেহ হলে জিজ্ঞাসা করে, পরে তারা ঠিকঠাক মতো উত্তর দিতে না পারলে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের থেকে ডিবি লেখা ২টি পোশাক, ৩টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।এবং আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa