- - -

সুনামগঞ্জে পুলিশের জালে নারী মাদক কারবারি আটক 

Print News

সুনামগঞ্জে পুলিশের জালে নারী মাদক কারবারি আটক

 

সুনামগঞ্জের ছাতকে ২ কেজি গাঁজাসহ ফাতেমা বেগম শিল্পী(২২)নামের এক মাদক কারবারি ছাতক থানা পুলিশের জালে আটক। আটককৃত ফাতেমা বেগম শিল্পী ছাতক থানা পৌরসভাধীন পশ্চিম নোয়ারাই গ্রামের বাসিন্দা।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায় মঙ্গলবার (২১জানুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশের এসআই সিকান্দর আলীর নেতৃত্বে,এএসআই বিশ্বজিৎ চন্দ্র ঘোষ ও নারী সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ২কেজি গাঁজা উদ্ধার করে।ফাতেমা বেগম শিল্পী কে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায় গ্রেফতারকৃত ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa