- - -

গাজীপুর মহানগর এনিমেল হেলথ এমপ্লয়ি এসোসিয়েশনের নতুন কমিটি’র আলোচনা সভা অনুষ্ঠিত

Print News

গাজীপুর মহানগর এনিমেল হেলথ এমপ্লয়ি এসোসিয়েশনের নতুন কমিটি’র আলোচনা সভা অনুষ্ঠিত

 

গাজীপুর মহানগর এনিমেল হেলথ এমপ্লয়ি এসোসিয়েশনের নতুন কমিটি’র আয়োজনে সংবর্ধনা, আলোচনা সভা ও বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) মহানগরের নিলেরপাড়া গার্ডেন রিসোর্টে এ বনভোজন অনিুষ্ঠত হয়। এনিমেল হেলথ এমপ্লয়ি এসোসিয়েশনের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন কায়সার। বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজকোর্ট গাজীপুর এর এডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী, গাজীপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন, বরেণ্য অতিথি উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ হারুন-অর-রশীদ, সাবেক ভেটেরিনারি সার্জন ডাঃ হেলাল আহমেদ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাজীপুর মহানগর এনিমেল হেলথ এমপ্লয়ি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। এ ছাড়াও অত্র কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa