
মিনি পুকুর খনন কাজের শুভ উদ্বোধন
উপজেলার বড়দল ইউনিয়নে আশাশুনি উপজেলা কৃষি অফিসের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় স্বল্প পানি চাহিদা সম্পন্ন ১০টি নতুন মিনি পুকুর খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
খনন কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন আর উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুস সাকিব শাওন এবং ১ নং ওয়ার্ডের মেম্বার প্রসেনজিৎ সরকার ও উক্ত এলাকার কৃষকবৃন্দ। উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুস সাকিব শাওন বলেন এর আগে তরমুজ চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে বড়দল ইউনিয়নে ৩০টি মিনি পুকুর খনন করা হয়। মিনি পুকুর প্রযুক্তির মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণের পরবর্তীতে তরমুজ চাষাবাদ ব্যবহার করে তরমুজ চাষে সফল হয়েছে উক্ত ইউনিয়নের কৃষকেরা যার ধারাবাহিকতায় দিন দিন বড়দল ইউনিয়নের জনপ্রিয় হচ্ছে মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষাবাদ এবং ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন পতিত জমিতে জমিতে সবুজায়ন। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে ৪৫০ এর মত হবে বলে আশাবাদি যা বিগত বছরের তুলনায় ৩০০ হেক্টর বেশি।
![]()









