- - -

সীমান্তে ১ কোটি ১৮ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

Print News

সীমান্তে ১ কোটি ১৮ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

 

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১৮ লক্ষ টাকার চোরাই মালামাল আটক করেছে বিজিবি।

আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান।

তিনি জানান, ৪৮ বিজিবি’র অধীনস্থ একাধিক বিওপি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনি, মদ, মহিষ ও বাংলাদেশ থেকে ভারতে পাচার কালে রসুন ও শিং মাছ আটক করা হয়।

যার আনুমানিক সীজার মূল্য প্রায় ১ কোটি ১৮ লক্ষ ৭০ হাজার টাকা।

এদিকে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa