
গুয়াহাটিতে পান্ডুর বিজেপির মন্ডল সভাপতি কমল দে খুন ! এলাকায় চাঞ্চল্য
ভারতের আসামরাজ্যের গুয়াহাটি মহানগরের পান্ডুতে ভয়াবহ ঘটনা ঘটেছে। বিজেপির মন্ডল সভাপতিকে খুন করল দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ জানুয়ারি ) রাতে। কমল দে- কে রাতে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে দুর্বৃত্তরা। স্কুটি নিয়ে ঘরে যাওয়ার পথে এ ঘটনাটি সংগঠিত হয় বলে জানা গেছে। শংকরদেব নগরের ঘরের সামনেই কমল দে- এর মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনা বলে সন্দেহ করা হয়। সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে জালুকবাড়ি পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেন গুয়াহাটি পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কমল দে- কে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
![]()








