- - -

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএসএফ গ্লোবালের সেন্টার পরিদর্শন করলেন ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসী

Print News

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএসএফ গ্লোবালের সেন্টার পরিদর্শন করলেন ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসী

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে সি এস এফ গ্লোবালে সেন্টার পরিদর্শন করেন ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসী। শনিবার সন্ধ্যায় শাহজদপুর উপজেলার পোতাজিয়া ইনিয়নের নুকালি গ্রামে সিএসএফ গ্লোবাল সেন্টার ঘুরে দেখেন। এসময় সি এস এফ গ্লোবালের সেন্টারে উপস্থিত প্রায় ২০০ জন প্রতিবন্ধীর খোজ খবর নেন ইরানী রাষ্ট্রদূত।

এতে ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসীর সহধর্মিণীসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী,সি এস এফ গ্লোবাল সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার আল মামুন,শাহজাদপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু,সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,পৌর বিএনপি’র সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলীসহ এসময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সি এস এফ গ্লোবাল সেন্টার শাহজদপুর শাখায় মোট ২ হাজার জন প্রতিবন্ধীকে চিকিৎসা ও কারিগরি শিক্ষার মাধ্যমে কাজের উপযোগী করে গড়ে তোলা হয় এবং পারদর্শিতা অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করে দেয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa