
আইনি প্রহসনে এখনও বন্দি চিন্ময় প্রভু, ঢাকাকে দিল্লির কড়া বার্তা
বাংলাদেশে প্রায় দেড় মাস ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু। বৃহস্পতিবার ( ২ জানুয়ারি ) চট্টগ্রাম আদালতে ফের খারিজ হয়ে যায় তাঁর জামিনের আবেদন। অনেকেই বলছেন, বিচারের নামে কার্যত আইনি প্রহসন করছে মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার। চিন্ময় প্রভুর সুবিচারের দাবিতে ফের সুর চড়াল ভারত ও। ঢাকাকে কড়া বার্তা দিয়ে দিল্লি বলল, ” সুবিচার করুন”। বৃহস্পতিবার (২ জানুয়ারি ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম চিন্ময়ের জামিন না মঞ্জুর করেছেন। এদিন সকাল সোয়া ১০টার দিকে সাওয়াল করেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল। তবে নিরাপত্তার দোহাই দিয়ে চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতিতে ভারচুয়াল হাজিরায় জামিন শুনানি হয়। শুক্রবার (৩ জানুয়ারি ) এনিয়ে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে কথা বলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি বলেন, ” ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আমরা তাঁর দ্রুত সুবিচারের দাবি জানাচ্ছি।” বলে রাখা ভালো, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে ইউনুস সরকার।দোষী সাব্যস্ত হলে সাজা যাবজ্জীবন জেল। তবে হাসিনা পরবর্তী বাংলাদেশে মৌলবাদীদের হাতে নিপীড়িত হিন্দুদের হয়ে আওয়াজ তোলার জন্যই তাঁকে নিশানা করা হচ্ছে, একথা পষ্ট। এদিন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে, এটি রাষ্ট্রদ্রোহের মামলা, এর সব্বোর্চ্চ সাজা যাবজ্জীন। আদালত জামিন না মঞ্জুর করেছে। কেউ ক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
![]()









